ঢাকা ০৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের আয়োজনে প্যারিসে ৫৫তম মহান স্বাধীনতা-জাতীয় দিবস উদযাপন বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব আমির হামজার বিরুদ্ধে সমন জারি ‘যৌন নিপীড়ন’র অভিযোগ: জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু এক লাফে ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার এ বছর বর্ষায় রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা জুনের মধ্যে ‘বাংলা কিউআর’ চালু না করলে জরিমানা করা হবে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেলে ১লা আগস্ট থেকে আমরণ অনশনে যাচ্ছেন শিক্ষকেরা

#

৩০ জুলাই, ২০২৩,  11:41 PM

news image

শরীফুল ইসলাম আবীরঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ না পেলে আমরণ অনশন শুরুর ঘোষণা দিয়েছেন শিক্ষকেরা। গত ১৯ জুলাই আন্দোলন চলাকালে আন্দোলনরত শিক্ষক ও অন্য শিক্ষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী দিপু মনি। সেখানে শিক্ষামন্ত্রী বলেছিলেন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ আগামী জাতীয় নির্বাচনের আগে কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। তবে জাতীয়করণের যৌক্তিকতা আছে কি নেই, সেটাসহ শিক্ষা, শিক্ষকদের সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে দুটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।  শিক্ষামন্ত্রী বলেছিলেন, একটি কমিটি জাতীয়করণসহ শিক্ষা ও শিক্ষকদের মানোন্নয়নের প্রয়োজনীয়তা, যৌক্তিকতা ও করণীয় বিষয়ে গবেষণা করবে। আরেকটি কমিটি আর্থিক বিষয়টি নিয়ে কাজ করবে। শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়নি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষকেরা। অন্যদিকে জাতীয়করণের বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতাদের নিয়ে গাজীপুরে একটি কর্মশালার আয়োজন করলেও আন্দোলনকারী শিক্ষকনেতারা তাতে যোগ দেননি। জাতীয়করণের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ না পেলে অথবা প্রধানমন্ত্রী জাতীয়করণের বিষয়ে সুস্পষ্ট কোনো ঘোষণা না দিলে শিক্ষকরা শরীরে কাফনের কাপড় বেঁধে আমরণ অনশন শুরু করার ঘোষণা দিয়েছেন। এই বিষয়ে জানতে চাইলে আন্দোলনরত শিক্ষক সংগঠনের মুখপাত্র অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ জানান আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। তিনি সরকারের কাছে দাবি করেন আন্দোলনের যৌক্তিকতা মেনে নিয়ে সুন্দর সমাধান দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানের বিষয়টি বিবেচনা করে শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। আন্দোলনের ২০তম দিনেও জাতীয় প্রেসক্লাবের সামনে হাজার হাজার শিক্ষকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম