ঢাকা ১৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৫৫, নিখোঁজ বহু কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ: ইংল্যান্ডের কাছে পাত্তাই পেল না শ্রীলঙ্কা ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় হজ শেষে দেশে ফিরলেন ৫৪৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ফিরিয়ে নিল বিএসএফ যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন উজরা জেয়া

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জুলাই, ২০২৩,  11:03 AM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক জনগণের নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার এশিয়া দপ্তরের উপ-সহকারী প্রশাসক অঞ্জলি কৌর উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে আসন্ন জাতীয় নির্বাচন, মানবাধিকার, শরণার্থী পরিস্থিতিসহ বিভিন্ন ইস্যুতে উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে। উজরা জেয়ার নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল চার দিনের সফরে গত মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় ঢাকায় আসে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উজরাকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। সফর শেষে আগামীকাল শুক্রবার (১৪ জুলাই) সকালে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রতিনিধিদলটির। তবে বাড়তি কয়েক ঘণ্টা ডোনাল্ড লুর ঢাকায় থাকার কথা রয়েছে। সফরকালে মার্কিন প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও দুপুরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রধানমন্ত্রীর বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এর বাইরেও সুশীল সমাজের প্রতিনিধি, শ্রমিক নেতাসহ আরও কয়েকজনের সঙ্গে নিজস্ব ব্যবস্থাপনায় সাক্ষাৎ করতে পারে মার্কিন প্রতিনিধিদল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম