ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

প্রথম সিভিল সার্জন সম্মেলনে প্রধান উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

১২ মে, ২০২৫,  5:21 PM

news image

দেশের স্বাস্থ্য খাত সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে সিভিল সার্জন সম্মেলনের। দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার শুরু হওয়া এই সম্মেলন চলবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত। এরই মধ্যে সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সকাল সাড়ে ১০টায় নিজ কার্যালয়ে আয়োজিত এ সম্মেলনে অংশ নেন তিনি।  সম্মেলনের কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। কার্য অধিবেশনগুলো স্বাস্থ্যসংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিবসহ সিনিয়র কর্মকর্তারা দিকনির্দেশনা দেবেন। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতি বছর ৬৪ জেলা প্রশাসকদের নিয়ে ডিসি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে জেলার নানা বিষয় উঠে আসে। এবার সেই আদলে ৬৪ জেলার স্বাস্থ্য প্রশাসকদের নিয়ে প্রথমবার সিভিল সার্জন সম্মেলন হচ্ছে। দুই দিনব্যাপী এ সম্মেলনের আগে জেলার স্বাস্থ্যসেবার সমস্যা ও চ্যালেঞ্জগুলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। সিভিল সার্জনরা তাদের মতামত মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম