ঢাকা ২৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন হামের উপসর্গে আরও ৯ মৃত্যু বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে "ডিএনসিসি কাপ-২০২৬" ফুটবল টুর্নামেন্ট শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর: চিফ প্রসিকিউটর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে উঠে এল গুম-হত্যার নৃশংস বর্ণনা আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

প্রথম ম্যাচেই পয়েন্ট হারাল আল নাসর

#

স্পোর্টস ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২৪,  5:43 PM

news image

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে সোমবার (১৬ সেপ্টেম্বর) ইরাকি ক্লাব আল শর্তার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আল নাসর। ভাইরাস জ্বরে আক্রান্ত থাকার কারণে আল নাসরের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিলো, এই ম্যাচে থাকছেন না রোনালদো।  গত মৌসুমের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল আল নাসর। এবারও শুরুটা তেমন ভালো হলো না তাদের। যদিও ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আল নাসর। ম্যাচের ১৪তম মিনিটে নাসরকে এগিয়ে দেন সুলতান আল-ঘানাম। ওটাভিওর কাছে থেকে বল পেয়ে আল শর্তার গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে জড়ান এই সৌদি ফুটবলার। তবে দশ মিনিট পরই সমতায় ফেরে ইরাকি ক্লাব শর্তার। ম্যাচের ২৪ মিনিটে গোলটি করেন মোহাম্মদ দাউদ। প্রথমার্ধে ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয় হাফে কোনো গোলই হয়নি। আল নাসর দ্বিতীয় হাফে অনেক চেষ্টা করে গোল করার। তবে আল শর্তারের ডিফেন্স ভাঙতে পারেনি তালিসকা-মানেরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম