ঢাকা ০৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন নিজেদের করা আইনেই আওয়ামী লীগের বিচার হবে : চিফ প্রসিকিউটর চাঁদাদাবী ও মানহানির দায়ে ফেস দ্যা পিপলের সম্পাদক ও প্রকাশকসহ দুই জনের বিরুদ্ধে মামলা বিশেষায়িত বাহিনীগুলোকে আরও আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী হবিগঞ্জ ডিবির অভিযানে ২৮ কেজি গাঁজা ও মাইক্রোবাস উদ্ধার, আটক ১ দেশে ঢোকানো হচ্ছে বিষাক্ত ও ঝুঁকিপূর্ণ প্রাণী, বিশেষজ্ঞদের উদ্বেগ সাতক্ষীরায় দুই দফা দাবিতে শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৩০ জনের মৃত্যু সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

প্রথম নারী প্রধান বিচারপতি পেল মেক্সিকো

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ জানুয়ারি, ২০২৩,  12:57 PM

news image

৬-৫ ভোটে মেক্সিকোর প্রথম নারী প্রধান বিচারপতি হয়েছেন নরমা লুসিয়া পিনা। দেশটির বিচারব্যবস্থারও প্রধান হলেন তিনি বিচারব্যবস্থার প্রধান হিসেবে শপথ গ্রহণ করে নরমা বলেন, অবশেষে একটি কাচের দেওয়ালের সিলিং ভাঙা সম্ভব হলো। মেক্সিকো ইতিহাস গড়তে পারল। যদিও দেশের প্রেসিডেন্ট নরমাকে সমর্থন করেননি। তিনি অন্য এক নারী বিচারপতিকে বিচারব্যবস্থার প্রধানের চেয়ারে দেখতে চেয়েছিলেন। কিন্তু বাস্তবে তা ঘটেনি।

৬-৫ ভোটে ১১ সদস্যের বিচারব্যবস্থা নরমাকে এই পদে বসিয়েছে। নরমার এই জায়গায় পৌঁছানো খুব সহজ হয়নি। বহু লড়াই করতে হয়েছে তাকে। সম্প্রতি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। বলা হয়েছে, ১৯৮০ সালে একটি অ্যাকাডেমিক পেপারে তিনি অন্যের লেখা বসিয়ে দিয়েছিলেন। যদিও এখনও তা প্রমাণ হয়নি। ওই বিতর্ক তার পদ ছিনিয়ে নিতে পারেনি। মেক্সিকোর বিচার ব্যবস্থাবিষয়ক বিশেষজ্ঞদের ভাষ্য, নরমা অত্যন্ত বিচক্ষণ বিচারপতি। তিনি যে আসন পেয়েছেন, তা তার প্রাপ্য ছিল। তবে দেশের প্রেসিডেন্ট তাকে না চাওয়ায় পরবর্তী সময়ে তাদের মধ্যে সম্পর্ক কেমন থাকে, তার ওপর অনেক কিছু নির্ভর করবে বলে মনে করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম