ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

প্রথমবার সেমিফাইনালে লিনেট

#

স্পোর্টস ডেস্ক

২৫ জানুয়ারি, ২০২৩,  10:44 AM

news image

ম্যাগদা লিনেট ২৯ বারের চেষ্টায় কোনোদিন গ্র্যান্ড স্লামের তৃতীয় রাউন্ড পেরোতে পারেননি। সেই তিনি এবার সেমিফাইনালে জায়গা করে নিলেন! অস্ট্রেলিয়ান ওপেন স্বপ্নের মতোই লাগছে এই পোলিশের। শেষ আটে বিশ্বের চার নম্বর ক্যারোলিন গার্সিয়াকে হারান। ওই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে দুটি গ্র্যান্ড স্লামের ফাইনাল খেলা ক্যারোলিনা প্লিসকোভাবে হারালেন বুধবার। সাবেক এক নম্বরের বিপক্ষে ৬-৩, ৭-৫ গেমে জিতে প্রথমবার কোনো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে লিনেট। ৩০ বছর বয়সী এই টেনিস খেলোয়াড় বললেন, ‘আমি আবেগে ভাসছি। আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না। সত্যিই স্বপ্ন সত্যি হলো। আমি খুবই কৃতজ্ঞ এবং সুখী। আমি এটা কোনোদিন ভুলবো না, সারাজীবন আমার সঙ্গে থাকবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম