ঢাকা ২৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন হামের উপসর্গে আরও ৯ মৃত্যু বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে "ডিএনসিসি কাপ-২০২৬" ফুটবল টুর্নামেন্ট শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর: চিফ প্রসিকিউটর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে উঠে এল গুম-হত্যার নৃশংস বর্ণনা আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

প্রথমবারের মতো এশিয়া কাপে নেপাল

#

স্পোর্টস ডেস্ক

০২ মে, ২০২৩,  8:14 PM

news image

হিমালয় কন্যা নেপালে ক্রমেই বাড়ছে ক্রিকেটের পরিধি। সন্দীপ লামিছানেরা ধীরে ধীরে জায়গা করে নিচ্ছেন সর্বোচ্চ পর্যায়ে। নেপালের ক্রিকেটে এবার যুক্ত হয়েছে নতুন পালক। এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এশিয়া কাপ খেলা নিশ্চিত করেছে আইসিসি সহযোগী সদস্য দেশটি। মঙ্গলবার কাঠমুন্ডুতে এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালে ৭ উইকেটে আরব আমিরাতকে হারায় নেপাল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সোমবার আমিরাতকে মাত্র ১১৭ রানে গুটিয়ে দেয় নেপাল। ললিত রাজবংশী ১৪ রানে নেন ৪ উইকেট। লামিছানে ১০ ওভার বল করে ৩৪ রানে পান ২ উইকেট। বৃষ্টির কারণে রিজার্ভ ডেতে আসা ম্যাচে মঙ্গলবার নেমে  ১৯.৩ ওভার আগেই লক্ষ্য পৌঁছে যায় স্বাগতিকরা। দলের হয়ে ৮৪ বলে সর্বোচ্চ ৬৭ রান করেন গুলশান ঝা। সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।ছয় দলের এশিয়া কাপে পাঁচ দল নিশ্চিত ছিল আগেই। নেপাল যুক্ত হলো ৬ষ্ঠ দল হিসেবে। ভারত ও পাকিস্তানের সঙ্গে 'এ' গ্রুপে খেলবে নেপাল। 'বি' গ্রুপে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা আর আফগানিস্তান। চলতি বছর নেপাল ক্রিকেটের জন্য ভীষণ স্মরণীয়, বছরের শুরুতে বিশ্বকাপ বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করে তারা। এবার এশিয়া কাপে পা রেখে বড় এক পদক্ষেপ দিল দক্ষিণ এশিয়ার দল। ওয়ানডে সংস্করণে এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। টুর্নামেন্ট হওয়ার কথা সেপ্টেম্বর মাসে। তবে ভারত পাকিস্তানে গিয়ে খেলতে রাজী না হওয়ায় টুর্নামেন্টটি ঝুলে গেছে। শেষ পর্যন্ত কোথায় আসরটি গড়াবে তা নিয়ে এখনো দেন দরবার চলছে এসিসি ও ভারত-পাকিস্তানের মধ্যে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম