ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৫ সালে হামের টিকা পায়নি ৪৪% শিশু যুব উন্নয়ন অধিদপ্তরে চাকরি, পদ ১০৩ দুপুরের মধ্যে ৩ জেলায় ঝড়ের আভাস ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারন যুদ্ধের আগুনে পুড়ছে বিশ্ব অর্থনীতি দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপের টিকিট পেল কঙ্গো শাহ আমানতে আরও ৪ ফ্লাইট বাতিল ইরান যুদ্ধের ‌‘সমাপ্তি দেখছে’ যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলা হচ্ছে না ইতালির ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

প্রতীক বরাদ্দ শেষ, প্রচারে প্রার্থীরা

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ডিসেম্বর, ২০২৩,  4:42 PM

news image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক বরাদ্দ দেওয়া শেষ হয়েছে। আজ সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩০০ আসনের প্রার্থীরা নিজ নিজ জেলার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নিয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দের সঙ্গে আজ থেকেই শুরু হয়েছে ভোটের প্রচার-প্রচারণা, যা চলবে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। এদিকে, গতকাল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ৩৪৭ জন তাদের প্রত্যাহার করেন। প্রত্যাহারের পর বৈধ প্রার্থী দাঁড়িয়েছে এক হাজার ৮৮৬ জনে। নানা নাটকীয়তার পর গতকাল রোববার শরীকদের ৩২টি আসন ছাড় দিয়ে ভোটের মাঠে আসে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ২৯৮টি আসনে দলটি প্রার্থী মনোনীত করলেও বর্তমানে ২৬৯ জন নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে ১৪ দলীয় জোটের ছয়জন প্রার্থী নৌকায় নির্বাচন করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম