ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

প্রতিপক্ষ নিয়ে ভাবছি না : সাকিব

#

স্পোর্টস ডেস্ক

০১ নভেম্বর, ২০২২,  12:26 PM

news image

চলতি বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ভারত। অস্ট্রেলিয়ায় চলমান এই বিশ্বকাপের শিরোপার দাবিদার তারা। সেই ভারতের বিপক্ষেই কাল মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। সে তুলনায় অন্যদিকে বাংলাদেশ বিশ্বকাপের আগে ধুঁকেছে অনেকদিন। বিশ্বকাপে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে জিতলেও পুরোপুরি সন্তোষজনক ছিল না পারফরম্যান্স। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে আজ সংবাদ সম্মেলনে আসেন সাকিব আল হাসান। সেখানেই টাইগার দলপতি জানালেন, ভারতের বিপক্ষে ম্যাচ তার কাছে বিশেষ কিছু না। এই টি-টোয়েন্টি বিশ্বকাপে আর দশটা ম্যাচের মতো এই ম্যাচকেও স্বাভাবিক চোখেই দেখছেন বাংলাদেশ অধিনায়ক।

সাকিব আল হাসানের সহজ সরল স্বীকারোক্তি বাংলাদেশ অস্ট্রেলিয়াতে বিশ্বকাপ জিততে যায়নি কিংবা ফেভারিট হিসেবেও খেলছে না। তাই মেকি আত্মবিশ্বাসে না ভুগে সাকিবের আশা নিজেদের সেরাটা খেলে অঘটন ঘটানোর চেষ্টা করা। এক সাংবাদিকের প্রশ্নে সাকিব বলেন, 'ভারত ফেভারিট টিম। তারা বিশ্বকাপ জিততেই এসেছে। আমরা ফেভারিট না, আমরা এখানে বিশ্বকাপ জিততে আসিনি। ভারতের বিপক্ষে আমরা যদি জিততে পারি, তাহলে এটি অঘটন হবে। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবো। আমরা অঘটন ঘটানোর চেষ্টা করবো।' ভারত ম্যাচ বিশেষ কি না জানতে চাইলে তিনি বলেন, 'বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে যেমন বলেছি। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, সবগুলোতে একই অ্যাপ্রোচে খেলতে চাই। কোন দেশের সঙ্গে কোন পরিস্থিতিতে খেলা হচ্ছে এগুলো নিয়ে চিন্তা করতে চাই না। তাই আমাদের একই পরিকল্পনা থাকবে।' গত কয়েক বছরে দেখা গেছে, ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ মানেই উত্তেজনা। সামাজিক যোগাযোগ মাধ্যম গরম থাকে বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে। কালকের ম্যাচটা সেই পরিস্থিতি ফিরিয়ে আনবে কি না, এই প্রশ্নের জবাবটা সরাসরি দেননি সাকিব। তার আশা, 'ভালো একটা ম্যাচ হলে অবশ্যই ভালো হবে দর্শকদের জন্য। শেষ ম্যাচটা ভালো ছিল। আশা করি তেমন একটা ভালো ম্যাচ যেন উপহার দিতে পারি।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম