ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

প্রতারণা মামলা গ্রেফতার দেশের শীর্ষ চাল ব্যবসায়ী রশিদ

#

নিজস্ব প্রতিনিধি

১৭ নভেম্বর, ২০২৪,  10:53 AM

news image

দেশের শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি আব্দুর র‌শিদ‌কে‌ গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। শনিবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দি‌কে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, রশিদের বিরুদ্ধে একটি প্রতারণা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। কুষ্টিয়া মডেল থানা সূত্র জানায়, রাজশাহীর পুঠিয়া এলাকার ইনাম ফিড মিলের মালিক আতিকুর রহমানের সঙ্গে চাল ব্যবসায়ী আব্দুর রশিদের ব্যবসায়িক লেনদেন ছিল। পাবনার ঈশ্বরদীতে রশিদ ওয়েল মিলস লি. নামে আবদুর রশিদের একটি তেলের কারখানা রয়েছে। রশিদের মিল থেকে ফিড মিলের কাঁচামাল কেনার জন্য আব্দুর রশিদকে চেকের মাধ্যমে এক কোটি ৩৩ লাখ ৬৪ হাজার ৮৬৭ টাকা অগ্রিম প্রদান করেন আতিকুর। টাকা নেওয়ার পর দেড় বছর ধরে আটকিয়ে রেখে মালামাল ও টাকা- কিছুই দিচ্ছিলেন না রশিদ। ২০২৩ সালের ১৩ আগস্ট রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে আব্দুর রশিদ ও তার প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মেহেদী হাসানকে আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত সমন জারির পর আব্দুর রশিদ হাজির না হওয়ায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত।   কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব ব‌লেন, আব্দুর র‌শিদ ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তিনি ও তার পরিবার সদস্যরা আত্মগোপনে ছিলেন। আজ (শনিবার) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মজমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, আব্দুর রশিদ দে‌শের অন্যতম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক। ঋণ খেলাপির অ‌ভি‌যো‌গে তার বিরু‌দ্ধে দে‌শের বেশ কয়েকটি ব্যাংকের দায়ের করা মামলা চলমান রয়েছে। এছাড়া তার বিরু‌দ্ধে সি‌ন্ডি‌কে‌টের মাধ্যমে চালের বাজার নিয়ন্ত্রণ করার অ‌ভি‌যোগ রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম