ঢাকা ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উত্তরণে বিএনপির ইশতেহার বাস্তবায়ন শুরু, বাজেটে প্রতিফলিত হবে: অর্থমন্ত্রী গণহত্যা দিবস পালন উপলক্ষে গৃহীত জাতীয় কর্মসূচি ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, রেল ও বাস টার্মিনালে ভিড় দাওরায়ে হাদিসের ফল প্রকাশ: পাসের হার প্রায় ৯০ শতাংশ শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ম ও ফজিলত ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ শান্তিগঞ্জে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের ২ দিনের কর্মসূচি ঘোষণা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রচণ্ড দাবদাহে জাপানে বিদ্যুৎ ঘাটতির শঙ্কা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জুন, ২০২২,  10:25 AM

news image

জাপানে প্রচণ্ড দাবদাহের কারণে দেশজুড়ে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় বিদ্যুৎ–সংকট দেখা দিতে পারে। রয়টার্সের খবরে বলা হয়েছে, টোকিওতে বর্ষা মৌসুম আগেভাগেই বিদায় নেওয়ায় প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে   তাপমাত্রা রেকর্ড ছাড়িয়েছে। এ অবস্থায় বিদ্যুৎ অপচয় বন্ধ করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। জাপানের আবহাওয়া সংস্থা সোমবার টোকিওতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস দিয়েছে। আগামী রোববার পর্যন্ত এটা ৩৪ ডিগ্রির নিচে নামবে না। গতকাল রাত থেকে বিদ্যুৎ–বিভ্রাট শুরু হওয়ার সতর্কতা জারি করেছিল কর্তৃপক্ষ, যা কয়েক দিন ধরে চলতে পারে। রবিবার সংবাদ ব্রিফিংয়ে ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিকো ইসোজাকি বলেছেন, আমরা জনগণকে সন্ধ্যার শুরুর দিকে বিদ্যুৎ অপচয় না করার আহ্বান জানাচ্ছি। সতর্ক করে তিনি বলেন, শীতল থাকতে এবং হিটস্ট্রোক (প্রচণ্ড গরমে নানা শারীরিক সমস্যা) এড়াতে বাসিন্দাদের যা যা করা দরকার, তা–ই করা উচিত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম