পোশাক শ্রমিকের ছদ্মবেশে নাশকতা: আওয়ামী লীগ-ছাত্রলীগের ৩৩ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
০৩ নভেম্বর, ২০২৬, 2:02 PM
নিজস্ব প্রতিবেদক
০৩ নভেম্বর, ২০২৬, 2:02 PM
পোশাক শ্রমিকের ছদ্মবেশে নাশকতা: আওয়ামী লীগ-ছাত্রলীগের ৩৩ জন গ্রেফতার
রাজধানীতে পোশাক শ্রমিকের ছদ্মবেশে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৩ নভেম্বর) ডিএমপি এ তথ্য নিশ্চিত করেছে।
ডিএমপির দেয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য।
পুলিশের অভিযোগ, পোশাক শ্রমিকের ছদ্মপরিচয় নিয়ে গ্রেফতার ব্যক্তিরা রাজধানীর বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন। তাদের নানা তথ্য খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।