ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭ বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

পোল্যান্ডে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ ফেব্রুয়ারি, ২০২৩,  5:32 PM

news image

পোল্যান্ডে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। শনিবার পোল্যান্ডের তেল সংস্থা এ তথ্য জানিয়েছে। পোল্যান্ডের বৃহত্তম তেল কোম্পানি পিকেএন অরলিনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যানিয়েল ওবাজটেক বলেছেন, রাশিয়া থেকে দ্রুজবা পাইপলাইনের মাধ্যমে তেল আসা বন্ধ হয়ে গেছে। টুইটারে পোস্ট করে ওবাজটেক বলেছেন, ‘আমরা কার্যকরভাবে সরবরাহ সুরক্ষিত করছি। রাশিয়া পোল্যান্ডে সরবরাহ বন্ধ করেছে, যার জন্য আমরা প্রস্তুত।’ অরলিন জানিয়েছে, তারা সরবারেরহ বিকল্প ব্যবস্থা করেছে। রাশিয়া তেল সরবরাহ বন্ধ করে দেওয়ায় ভোক্তা পর্যায়ে কোনও প্রভাব পড়বে না। দ্রুজবা পাইপলাইন দিয়ে পোল্যান্ড এবং জার্মানি, সেইসাথে হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়াতে তেল সরবরাহ করা হয়। তেল সরবরাহ নিশ্চিতের জন্য এই পাইপলাইনটিকে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। সূত্র: ব্লুমবার্গ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম