ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
খুলনায় বন্ধ হওয়ার পথে দেশসেরা লেদার কারখানা এশিয়ান গেমস: আমরা বাজে ক্রিকেট খেলেছি: লিটস দাস সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পাঁচ দফার অভিযানে ২ হাজারের অধিক আটক বাংলাদেশকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত করছি : প্রধানমন্ত্রী আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার ট্রাম্প কেবল কল্পনায় জিততে পারেন: ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এশিয়ান গেমস: ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ ফিফার রুলবুকে আটকে গেল আর্জেন্টিনার ‘১০ নম্বর’ জার্সির অবসর কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়াম

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সবশেষ যা জানা গেল

#

নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল, ২০২৬,  5:07 PM

news image

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।  রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। তিনি বলেন, প্রস্তাবিত পে-স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়াই অনুসরণ করা হবে এবং সরকার এ বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছে। এ সংক্রান্ত একটি সচিব কমিটি রয়েছে, যা পে-স্কেল পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় সুপারিশ দেবে। সেই সুপারিশের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, সাধারণত পে-কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর সচিব কমিটি পদ্ধতিগতভাবে কাজ শুরু করে। বর্তমান ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে এবং কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম