ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর সেপ্টেম্বরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মাধবপুরে অটোরিকশা জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ, অভিযুক্ত আটক মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আযাদের আপিল, শুনানি ৩১ আগস্ট কবি শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী আজ বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত যে দোয়া আল্লাহর খুব প্রিয় সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়ে যা বললেন ট্রাম্প কঙ্গোর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব, নিহত ২ হাজার ৩২৫

পেসার রুবেল হোসেনের বাবা আর নেই

#

ক্রীড়া প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২৩,  11:01 AM

news image

দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে আছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন। এবার বাবাকে হারালেন জাতীয় দলের বাইরে থাকা এই তারকা পেসার। রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে রুবেল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে টাইগার এই পেসার লিখেছেন, আমার বাবা আর নেই… সবাই আমার বাবার জন্য দোয়া কইরেন। জানা গেছে, প্রায় বছর খানেকের বেশি সময় ধরেই অসুস্থতায় ভুগছিলেন এই পেসারের বাবা। এই বছরের জুনেও সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া চেয়ে পোস্ট করেছিলেন রুবেল। সে সময় রুবেল জানিয়েছিলেন, আমার ক্রিকেটার রুবেল হোসেন হবার পিছনে যে মানুষটা আমার জীবনে সুপার-হিরোর মতো আমার মাথার ওপর হাত রেখে শক্ত পিলার হয়ে পাশে আছেন, তিনি হচ্ছেন আমার বাবা। আমার বাবার শরীরের বাম অংশটা এক বছরেরও বেশি ধরে প্যারালাইসিস হয়ে অবশ হয়ে আছে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন; আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন (আমিন)। মহান সৃষ্টিকর্তা চাইলে পৃথিবীতে সব কিছুই সম্ভব এবং মন থেকে দোয়া করি। পৃথিবীর সমস্ত বাবাদের যেন মহান আল্লাহ সুস্থ রাখেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম