ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

পেরুর স্বপ্নভেঙে জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়ার

#

স্পোর্টস ডেস্ক

১৪ জুন, ২০২২,  10:33 AM

news image

কাতার বিশ্বকাপ শুরু হতে হাতে সময় আছে আর ১৬০ দিন। ৩২ দলের টুর্নামেন্টে ইতোমধ্যে ৩১ দল নিশ্চিত হয়েছে। সবশেষ দল হিসেবে টিকিট নিশ্চিত করেছে ব্রেটলি, ম্যাকগ্রা, ওয়ার্নদের দেশ অস্ট্রেলিয়া। গতরাতে আন্তঃমহাদেশীয় প্লে অফ ম্যাচে টাইব্রেকারে ল্যাতিন আমেরিকার দেশ পেরুকে ৫-৪ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে সকারুরা। সোমাবার (১৩ জুন) কাতারের আল রায়ানে আহমাদ বিন আলী স্টেডিয়ামে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও পেরু। যেখানে নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে মোট ১২০ মিনিট ম্যাচটি গোলশুন্য ড্র হয়। পরে ম্যাচের ফলাফলের ভাগ্য নির্ধারণ করতে দু’দল মুখোমুখি হয় ট্রাইবেকারের সামনে। যেখানে শেষ হাসি ফোটে সকারুদের মুখে। ম্যাচের নায়ক শেষ মুহূর্তে বদলি হিসেবে নামা অস্ট্রেলিয়ার গোলরক্ষক আন্ড্রু রেডমfইন।

ম্যাচের তিন মিনিট বাকি থাকতে মাঠে নামেন তিনি। কাতার বিশ্বকাপে নাম লেখানো অস্ট্রেলিয়া ‘ডি’ গ্রুপে ফ্রান্স, ডেনমার্ক ও তিউনিসিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে। আজ রাতে কাতারের মাঠেই নিশ্চিত হবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের শেষ দলের নাম। যেখানে আরেকটি আন্তমহাদেশীয় প্লে অফে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-কোস্টারিকা। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটে ডেড লক ভাঙতে পারেনি কোনো দলই। যার ফলে ম‍্যাচ টাইব্রেকারে গড়ায়। সেখানে প্রথম শট থেকে গোল করতে ব‍্যর্থ হন অস্ট্রেলিয়ার মার্টিন বয়েল। তবে পরের পাঁচটি শটেই ঠিকানা খুঁজে পায় সকারুরা। পেরুর তৃতীয় শটে গোল পাননি ডিফেন্ডার লুইস আদভিনকুলা।  ১১৬তম মিনিটে ক্রিস্তিয়ান কুয়েভার চোটের জন‍্য মাঠ ছাড়লে বদলি নামেন ভালেরা। তার শটই ঠেকিয়ে দলকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নিয়ে যান রেডমfইন। ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক একজন পেনাল্টি বিশেষজ্ঞ। টানা তিনটি পেনাল্টি ঠেকিয়ে দেয়ার কীর্তিও রয়েছে তার। সাডেন ডেথে তিনিই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিলেন। ম্যাচের ১২০তম মিনিটে রিয়াল সোসিয়েদাদের গোলরক্ষক ম্যাট রায়ানকে তুলে নিয়ে চমকই দেন অস্ট্রেলিয়ার কোচ গ্রাহম আর্নল্ড। টাইব্রেকার কথা মাথায় রেখে তিনি বদলি নামান সিডনি এফসির গোলরক্ষক অ্যান্ড্রু রেডমাইনকে। কোচের সে জুয়া কাজেও লাগে। শেষ পর্যন্ত টাইব্রেকারে রেডমাইনের হাত থেকেই কাতারের টিকিট নিশ্চিত করে অস্ট্রেলিয়া। রেডমাইন সাধারণত প্রতিপক্ষ শট নেয়ার আগে একটু নেচে নেন। যাতে করে প্রতিপক্ষ খেলোয়াড়ের উপর চাপ সৃষ্টি হয়। তবে রেডমাইন পেরুর নেয়া প্রথম দুটি শট ঠেকাতে ব্যর্থ হন। তৃতীয় শটটি বারে লেগে প্রতিহত হয়। এরপর আরও দুটি শট থেকেও গোল আদায় করে নেয় পেরু। কিন্তু পেরুর অ্যালেক্স ভ্যালেরারের নেয়া শেষ শটটি ডান দিকে ঝাঁপিয়ে রুখে দেন রেডমাইন। এরপরই তাকে নিয়ে উল্লাসে মাতে অস্ট্রেলিয়া দল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম