ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

পেকুয়ায় টমটমের ধাক্কায় হাফেজ সাইফুল ইসলাম এর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

৩০ অক্টোবর, ২০২৫,  10:08 PM

news image

কক্সবাজারের পেকুয়ায় অটোরিকশা চালিত টমটমের ধাক্কায় সাইফুল ইসলাম (৪৮) নামের এক হাফেজ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পেকুয়া বাজারের পশ্চিম পাশে কামাল চেয়ারম্যানের রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের সাবেক গুলদি এলাকার মৃত নুরুল আলমের বড় ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি একজন ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন এবং সমাজে সুনামধন্য ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কামাল চেয়ারম্যানের রাস্তার মাথা সংলগ্ন এলাকায় দুটি অটোরিকশা চালিত টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাইফুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, টমটমের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম