ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

পেঁয়াজের মুনাফা মধ্যস্বত্বভোগীদের পকেটে

#

নিজস্ব প্রতিবেদক

১৬ মে, ২০২২,  10:22 AM

news image

কৃষকদের ঘরে থাকা অবস্থায় পেঁয়াজ বিক্রি হয় ১০ টাকার নিচে। অথচ ব্যবসায়ীদের হাতে গিয়ে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে তিন থেকে ৫ গুণ বেশি দামে। গত কয়েক বছর ধরেই এমন হয়ে আসছে মেহেরপুরের কৃষকদের। অভিযোগ, ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি হওয়ায় বড় ধরণের লোকসান গুণতে হচ্ছে তাদের। চলতি মৌসুমে এক কেজি পেঁয়াজ উৎপাদনে কৃষকের খরচ হয়েছে, ১৪ থেকে ১৭ টাকা। আর বিঘা প্রতি খরচ ৮০ থেকে ৯০ হাজার টাকা।

অথচ ভরা মৌসুমে কৃষককে সেই পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে ১০ টাকার নিচে। শুধু চলতি মৌসুমই নয়, পেঁয়াজ আমদানির কারণে প্রতিবছরই লোকসানে পড়েন কৃষকরা। যদিও কৃষি বিপণন কেন্দ্রের কর্মকর্তা তারিকুল ইসলাম বলছেন, ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি না করার অনুরোধ জানানো হয়েছিলো বাণিজ্য মন্ত্রণালয়ে। এদিকে অভিযোগ, কৃষকের ঘরে থাকা পেঁয়াজ শেষ হলেই, আমদানি বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। আর ব্যবসায়ীরা বলছেন, আমদানি বন্ধের কয়েকদিনের মাথায় তিন দফা বেড়েছে পেঁয়াজের দাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  অতিরিক্ত পরিচালক (শস্য) এ কে এম কামরুজ্জামান বলেন, প্রণোদনা, মিশ্র চাষ বাড়িয়ে কৃষকদের পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে।-সূত্র : চ্যানেল২৪.কম

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম