ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

পূর্ণাঙ্গ ভিসি পেল বরিশাল বিশ্ববিদ্যালয়

#

১১ সেপ্টেম্বর, ২০২৫,  11:12 AM

news image

বরিশাল বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।  বুধবার (১০ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী অধ্যাপক ড. তৌফিক আলমকে পূর্ণাঙ্গ উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হলো। এ সময়ে তিনি মূল পদমর্যাদার সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, প্রজ্ঞাপন পেয়েছি। বৃহস্পতিবারের মধ্যে যোগদান করবো। বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম