ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

পুষ্পা টু’র প্রিমিয়ারে হুড়োহুড়ি, নিহত ১

#

০৫ ডিসেম্বর, ২০২৪,  5:06 PM

news image

দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা টু’-এর প্রিমিয়ারে হুড়োহুড়ির ঘটনা ঘটেছে। বুধবার হায়দরাবাদে আরটিসি এক্স রোডে ছাদখোলা গাড়িতে প্রচার সারছিলেন নায়ক।  প্রিয় নায়ককে কাছ থেকে দেখতে ভিড় জমান ভক্তরা। সেখানে ভক্তদের হুড়োহুড়িতে চাপা পড়ে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। পরিস্থিতি সামাল দিতে একপর্যায়ে লাঠিচার্জ করতে দেখা যায় পুলিশকে। খবর- টাইমস অফ ইন্ডিয়ার। ঘটনাস্থলের একাধিক ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এর মধ্যে একটি ভিডিওতে দেখা যাচ্ছে, হুড়োহুড়ি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে একটি শিশুকে। অনেককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে।  এদিন হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে প্রিমিয়ার উপলক্ষে আসার কথা ছিল সুপারস্টার আল্লু অর্জুনের। নায়কের আসার খবরে প্রেক্ষাগৃহের সামনে জড়ো হয়েছিলেন ভক্তরা। প্রিয় তারকা আসতেই তাকে দেখতে ছুটে যান তারা। এরপরই শুরু হয় হট্টগোল। পদপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান একজন। আহত হয়েছেন নায়কের একাধিক ভক্ত।    আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা টু’ নিয়ে ইতোমধ্যেই আলোচনার ঝড় উঠেছে। প্রেক্ষাগৃহে ভোর ৩ টায় সিনেমার শো দেওয়া হয়েছে। দর্শকদের চাপ ও টিকিট বিক্রির কারণেই শো’র সংখ্যা বাড়ানো হয়েছে।  দীর্ঘদিন ধরেই শিরোনামে ছিল তেলেগু ক্রাইম অ্যাকশন থ্রিলারধর্মী ছবি 'পুষ্পা দ্য রাইজ'। দক্ষিণ ভারত তো বটেই, প্রায় গোটা দেশেই ঝড় তুলেছে এই ছবি। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) একযোগে ভারতের সকল ইন্ডাস্ট্রিতে মুক্তি পাবে  ‘পুষ্পা টু’। তার আগেই ঘটলো দুর্ঘটনা। 

সোর্সঃ টাইমস অফ ইন্ডিয়া

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম