ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি সাগর আছে সম্ভাবনাও আছে মধ্যরাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, পুলিশ বলছে ‘গুজব’ জয়ে শুরু ভিয়েতনামের, অধিনায়কের চোটে দুশ্চিন্তা নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ বায়ুদূষণে শীর্ষে আদ্দিস আবাবা, ঢাকার বাতাস আজ ‘সহনীয়’ জেনে নিন ডেঙ্গু জ্বর সম্পর্কে ১০টি তথ্য

পুলিৎজার পুরস্কার পেল নিউ ইয়র্ক টাইমস

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ মে, ২০২৩,  5:36 PM

news image

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের খবর দিয়ে নিউ ইয়র্ক টাইমস এবং তদন্তমূলক সাংবাদিকতা করে ওয়াল স্ট্রিট জার্নাল এ বছর পুলিৎজার পুরস্কার পেয়েছে। এছাড়া লস এঞ্জেলেস টাইমস ব্রেকিং নিউজের জন্য পুলিৎজার পেয়েছে। ওয়াশিংটন পোস্ট পেয়েছে জাতীয় খবরের জন্য। ওয়াল স্ট্রিট জার্নাল ফেডারেল এজেন্সির বহু কর্মকর্তার আর্থিক অনিয়মের বিষয়ে খবর করেছিল। তার জন্য তারা পুলিৎজার পেয়েছে। লস এঞ্জেলেস টাইমসের ব্রেকিং নিউজে এক শহরের কর্মকর্তার বর্ণবাদী মন্তব্যের রেকর্ড করা অডিও প্রচার করা হয়। ওয়াশিংটন পোস্ট পুলিৎজার পেয়েছে গর্ভপাত নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর ওই বিষয়ে তাদের প্রতিবেদনের জন্য। নিউ ইয়র্ক টাইমস রাশিয়ার ইউক্রেনে আগ্রাসন নিয়ে আন্তর্জাতিক কভারেজের জন্য পুলিৎজার পেয়েছে। এই ক্ষেত্রে রয়টার্সের দলও ফাইনালে উঠেছিল। নাইজেরিয়ার সেনা যেভাবে জঙ্গি দমনের নামে নারী ও শিশুদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন করেছে, তার রিপোর্টিং করেছিল রয়টার্সের টিম। কিন্তু শেষ পর্যন্ত পুলিৎজার জিতে নেয় নিউ ইয়র্ক টাইমস। পাবলিক সার্ভিসের জন্য এপি পুলিৎজার পেয়েছে। স্থানীয় খবরের জন্য মিসিসিপি টুডের সাংবাদিক অ্যানা উলফে পুলিৎজার পেয়েছেন। ১৯১৭ সালে প্রথমবার পুলিৎজার দেওয়া হয়। যুক্তরাষ্ট্রে সাংবাদিকতার ক্ষেত্রে পুলিৎজারই সবচেয়ে বড় সম্মান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম