ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস নজিরবিহীন দুর্যোগ, ত্রাণ কার্যক্রম চলছে: নেপাল প্রধানমন্ত্রী সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

পুলিশকে পিটিয়ে শটগান-ওয়াকিটকি ছিনতাই, আহত ৬

#

নিজস্ব প্রতিনিধি

০৭ অক্টোবর, ২০২৫,  3:09 PM

news image

আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে ফেনীর সোনাগাজী থানার পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহাম্মদপুর গ্রামের মৃত হোসেন মিয়ার বাড়িতে ঘটনাটি ঘটে। এসময় পুলিশের অস্ত্র ও ওয়াকিটকি ছিনতাই করে হামলাকারীরা। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, একাধিক মামলার আসামি জাহেদুল ইসলাম রিপন (৩৮) নামে এক চিহ্নিত ডাকাতকে সোনাগাজী মডেল থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক সাইদুরের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে আসার পথে তার স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র-ওয়ারলেস লুট করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। তাদের হামলায় এএসআই সাইদুর রহমান, মোফাজ্জেল হোসেনসহ ৬ পুলিশ সদস্য আহত হয়। পরে মডেল থানার আরও পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম অভিযান চালিয়ে জাহেদুল ইসলাম রিপনকে গ্রেপ্তার করে। এরপর তার দেখানো মতে পুলিশের লুট হওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জাহেদুল ইসলাম রিপনের বিরুদ্ধে ইতোপূর্বে ডাকাতিসহ মোট ৯টি মামলা আদালতে বিচারাধীন আছে। অপর পলাতক আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম