ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

পুতিনকে ফোনে যে সতর্কবার্তা দিলেন বাইডেন

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ ফেব্রুয়ারি, ২০২২,  10:36 AM

news image

যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। এমন আশঙ্কার মধ্যে রাশিয়াকে হুঁশিয়ারি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোনে সতর্ক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেন, ইউক্রেনে হামলা চালালে রাশিয়াকে চরম মূল্য দিতে হবে।

হোয়াইট হাউসের এক বিবৃতির বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে আল জাজিরা। খবরে বলা হয়েছে, শনিবার ভিডিওকলে কথা বলেন বাইডেন ও পুতিন। তাদের মধ্যে প্রায় ঘণ্টাখানেক কথা হয়। এতে বাইডেন বলেন, সামরিক আগ্রাসনের ফলে ইউক্রেনে বড় ধরনের মানবিক সংকট দেখা দিতে পারে। এতে রাশিয়ার গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে পারে। আর হামলা চালালে যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো এর কড়া জবাব দেবে। রাশিয়াকে এ জন্য চরম মূল্য দিতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম