ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, ৬ মাসের কারাদণ্ড হরমুজ নিয়ে অনিশ্চয়তা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়: ইসরায়েলি মন্ত্রী ৫৪ জেলার পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক ও আয়রন ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১২ জুন, ২০২৫,  10:38 AM

news image

কিশোরগঞ্জের করিমগঞ্জে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের পিটুয়া বাজারসংলগ্ন একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো—পিটুয়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ইয়াসমিন (৮) এবং রাসেল মিয়ার মেয়ে তাইয়েবা (৯)। তারা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল এবং সম্পর্কে একে অপরের চাচাতো বোন। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে ইয়াসমিন ও তাইয়েবা গোসল করতে বাড়ির পাশের পুকুরে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশির সময় তাদের মরদেহ কাদার নিচে আটকে থাকা অবস্থায় উদ্ধার করা হয়। তাদের দ্রুত করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাদীউর রশিদ দুই শিশুকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াদ শাহেদ রনি বলেন, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ জানান, মরদেহ নিহতদের বাড়িতে রাখা হয়েছে। সূত্র: বাসস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম