ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

পীরগঞ্জে সাংবাদিক ও তার পরিবারকে কুপিয়ে জখম করার অভিযোগ

#

নিজস্ব প্রতিনিধি

০৯ ডিসেম্বর, ২০২৪,  11:34 AM

news image

রংপুর পীরগঞ্জ উপজেলাধীন মিলনপুর গ্রামের সাংবাদিক ইকরামুল হক ও তার পরিবারের উপর হত্যার উদ্দেশ্যে  কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ইটের ঘরের ছাউনি ও জমি দখল বিরোধের জের ধরে গত শনিবার মিলনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জাতীয় দৈনিক মুক্তখবর স্টাফ রিপোর্টার ইকরামুল হক (২৭) তার উপর ক্ষিপ্ত হয়ে ছুরি  দিয়ে হত্যার উদেশ্য  তার বাম হাতে কনুইয়ের উপর এবং নিচে ছুরি দিয়ে আঘাত করলে বড় ধরনের ক্ষতি হয়। এছাড়াও সাংবাদিক ইকরামুল হকের বড় ভাই জাহাঙ্গীর আলম (৪২) ও তার মা জাহানারা বেগম (৫৭) মা-ছেলে উভয়ই মাথা ফেটে রক্তাক্ত হলে গুরুত্বর অবস্হায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে রংপুর মেডিকেলে হস্তান্তর করেন।

এছাড়াও পরিবারের আরো বেশ কজন ছোট বাচ্চা, মহিলা, শরীরে বিভিন্ন স্থানে শরীরের ক্ষত দাগ রয়েছে। ঘটনায় ইকরামুল হকের মেজো ভাই মো. এনামুল হক (৩৮) বাদি হয়ে ৮ জনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় গত শনিবার একটি মামলা দায়ের করেছেন। অভিযোগে জানা গেছে, পূর্ব শত্রুর জের ধরে, জমি বিরোধ নিয়ে প্রায় সময় মোকছেদ আলীর ভোগদখলীয় বাড়িতে হামলা চালিয়ে আসছিলো দখলবাজরা। বিভিন্ন সময় জমিল দখল, হত্যার হুমকি, নানাভাবে হুমকি দামকি দিয়ে আসছে।তাহাদের হাতে শক্তির অপব্যবহার,জুলুম,নির্যাতনসহ গ্রামের মানুষ অতিষ্ঠ হয়েছেন।

সাংবাদিক ইকরামুল হকের বাবা মোকছেদ আলী বিগত সময় বহুবার থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পায়নি। তাদের উল্টো রেষানলে, জীবনসংকায় সব সময় ঘরবন্দী হয়ে থাকতে হয়। গেল গত শনিবার সকাল ১১ টায় হামলাকারি এন্তাজ, মধু  এরশাদ, শাকুল, বিজয় সহ, দলবল নিয়ে একযোগে ধারালো অস্ত্র দা, ছুরি, রড, লাঠিসহ চড়াও হয়। সাংবাদিক ইকরামুল হক ও তার পরিবার কে হত্যার উদ্দেশ্যে কিল-ঘুষি ও লাঠি দিয়ে পেটানোর একপর্যায়ে ছুড়িয়ে দিয়ে কুপিয়ে জখম করেন এরশাদ। হামলার নেতৃত্ব দানকারি মধূ মিয়ার হুকুমে এক পযার্য়ে তাহারা সবাই একযোগে অতর্কিত হামলা চালায়।

এ ঘটনায় উপজেলা পীরগঞ্জ থানায় ইকরামুল হকের মেজো ভাই, এনামুল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নাম্বার জির আর নং-১৫। সাংবাদিক ইকরামুল হক বলেন, আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতেছেন। একজন রাষ্ট্রের নাগরিক হিসাবে নিজের এবং পরিবার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এ বিষয়ে এলাকাবাসী জানান হামলাকারী প্রায় স্হানীয় বাসিন্দাদের সাথে এই রকম ন্যাক্কারজনক ঘটনা ঘটে থাকেন।এলাকাবাসীসহ ভুক্তভোগী সবাই তাদের কঠিন শাস্তির দাবী জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম