ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

পিরোজপুরে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী বাবা-ছেলে নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি, ২০২৫,  3:08 PM

news image

পিরোজপুরের নাজিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে বাসের ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পিরোজপুর-ঢাকা মহাসড়কের রুহিতলাবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: নাজিরপুর উপজেলার চালিতাবাড়ি গ্রামের হালিম মোল্লার ছেলে মাহাবুব মোল্লা (৪৫), তার ছেলে ইয়াত মোল্লা (১৫)। স্থানীয়রা জানান, সকালে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা তিনজনসহ পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেয়ার পথে দুপুরে বাবা ও ছেলের মৃত্যু হয়। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভূঁইয়া জানান, ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তর করা হয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম