ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

পিছিয়ে পড়েও জয় পেল মায়ামি

#

স্পোর্টস ডেস্ক

১৭ মার্চ, ২০২৫,  11:01 AM

news image

আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মায়ামি। সোমবার (১৭ মার্চ) ঘরের মাঠ মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এদিন ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় আটলান্টা। গোল করেন দলটির আইভরিয়ান স্ট্রাইকার এমানুয়েল লাত্তে লাথ। এরপরেই ২০তম মিনিটে মেসির সেই গোল। তবে আটলান্টাকে স্তব্ধ করে দেন ফাফা পিকল্ট। হাইতির এই অভিজ্ঞ উইঙ্গারকে ৮৩ মিনিটে বদলি নামান মায়ামির কোচ হাভিয়ের মাচেরানো। ৮৯ মিনিটে জর্দি আলবার ক্রস থেকে বল পেয়ে হেডে জালে জড়ান ৩৪ বছর বয়সী পিকল্ট। দারুণ এ জয়ে মেজর লিগ সকারের (এমএলএস) গত মৌসুমের প্রতিশোধও নিয়ে ফেলল মায়ামি। ২০২৪ মৌসুমে প্লে-অফ পর্বে এই আটলান্টার কাছে দুই লেগেই হেরে ছিটকে পড়েছিল মায়ামি। টানা তিন জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে উঠে এসেছে মায়ামি। লিগের আগের দুই ম্যাচে ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাবটি শার্লট ও হিউস্টন ডায়নামোকে হারিয়েছিল। আর মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে নিউইয়র্ক সিটির সঙ্গে করেছিল ড্র। ৪ ম্যাচে মায়ামির পয়েন্ট এখন ১০।  আন্তর্জাতিক বিরতির আগে এটিই ছিল ইন্টার মায়ামির শেষ ম্যাচ। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ খেলতে মেসি শিগগিরই আর্জেন্টিনা দলে যোগ দেবেন। তার আগে মেসিকে এমন ছন্দে থাকতে দেখা নিশ্চিতভাবেই আর্জেন্টিনার সমর্থকদের জন্য আনন্দের ব্যাপার। বাংলাদেশ সময় আগামী ৩০ মার্চ ফিলাডেলফিয়ার বিপক্ষে মাঠে নামবে মায়ামি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম