ঢাকা ০১ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন: নাহিদ ইসলাম প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা কবে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ‘বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না’ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, সংসদে আইনমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন

পিকনিকের ট্রলার ডুবে নিখোঁজ যুবক

#

নিজস্ব প্রতিনিধি

১৭ মে, ২০২৫,  11:07 AM

news image

মাদারীপর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা এলাকার আড়িয়াল খাঁ নদে পিকনিকের ট্রলার ডুবে সুমন সিপাহী (৩৫) নামে এক যুবক নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে অভিযান করেছে ফায়ার সার্ভিস।  ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে ট্রলারে একটি পিকনিকের আয়োজন করা হয়। রাতে ফেরার পথে বাহেরচর কাতলা এলাকায় বিপরীত দিক থেকে বালুবাহী বাল্কহেডের সাথে পিকনিকের ট্রলারটি ধাক্কা লাগে। এতে পিকনিকের ট্রলারটি ডুবে যায়। শুরু হয় চিৎকার চেচামেচি। পরে স্থানীয়রা ছুটে এসে অন্য ট্রলারের সহযোগিতায় সবাইকে উদ্ধার করলেও নিখোঁজ থাকে ট্রলার চালক কালু সিপাহীর ছেলে সুমন সিপাহী। এদিকে এই ঘটনায় অসুস্থ কয়েকজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় শনিবার সকালে নিখোঁজ সুমনকে উদ্ধারে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। মাদারীপুর ফায়ার সার্ভিসের লিডার জাহেদুল ইসলাম ভুইয়া জানান, ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ যুবককে উদ্ধারে কার্যক্রম চালানো হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবরিদল চেষ্টা করছে উদ্ধারের। সুমনকে না পাওয়া পর্যন্ত চলবে এই অভিযান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম