ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

পিকআপের চাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৯ সেপ্টেম্বর, ২০২৪,  12:20 PM

news image

বাগেরহাটে পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পিকআপের চাপায় ইজিবাইকের চার যাত্রী নিহত ও দুইজন আহত হয়েছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায়  খুলনাগামী একটি পিকআপের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।  এতে ঘটনাস্থলে ইজিবাইকে থাকা ৪ জন নিহত এবং একজন আহত হয়েছেন। নিহতের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। এরা হলেন, শওকত (৪০), মাসুম (৩০) ও নিপা (২৮)। এদের মধ্যে নিপার বাড়ি বাগেরহাট সদর উপজেলায়, তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। অন্যদের পরিচয় পাওয়া যায়নি। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভির ইসলাম অনিক বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনকে মৃত এবং দুইজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আহত দুজন অর্থ্যাৎ  হিরণ শেখ (৩৫) এবং অজ্ঞাত এক ব্যক্তিকে আমরা খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছি। এদের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহতের বিষয়টি নিশ্চিত করে কাটাখালি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল হক বলেন, সংঘর্ষের পরই পিকআপটি পালিয়ে যায়। নিহত তিনজনের মরদেহ কাটাখালি হাইওয়ে থানায় রয়েছে। আরেকজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। পিকআপটিকে শনাক্তের কাজ চলছে বলে জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম