ঢাকা ০৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অবহেলার ক্ষেত্রে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি : স্বাস্থ্যমন্ত্রী কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : পানিসম্পদমন্ত্রী দেশ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী চকবাজারের আশিক টাওয়ারে আগুন আ.লীগের আর কোনোদিন দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়: প্রধানমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক চার নদ-নদীতে তীব্র ভাঙন, বন্যা নিয়ে দুঃসংবাদ জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিএসসি-জেএসসি পরীক্ষা পুনরায় নেওয়ার কথা গুজব: শিক্ষা মন্ত্রণালয়

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২৪,  11:53 AM

news image

বাতিল হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা পুনরায় নেওয়া হবে- এমন খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা নজরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের। শিক্ষা মন্ত্রণালয় বলছে এ খবর গুজব। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। সোমবার (১৫ জানুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এক তথ্য বিবরণীতে এ অনুরোধ জানিয়েছেন। জানা গেছে, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী দায়িত্ব নেওয়ার পর নতুন কারিকুলামে প্রয়োজনে কিছু সংশোধনী আসতে পারে এমন আভাস দেন তিনি। এর পর বাতিল হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা পুনরায় নেওয়া হবে বলে গুজব জড়িয়ে পড়ে। এরপরই শিক্ষা মন্ত্রণালয় তথ্য বিবরণীতে জানায়, এই তথ্যটি মিথ্যা ও বানোয়াট। একইসঙ্গে এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম