ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

পিএসসি ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ-জলকামান নিক্ষেপ

#

নিজস্ব প্রতিবেদক

০৯ নভেম্বর, ২০২৫,  3:12 PM

news image

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময় নির্ধারণের দাবিতে পরীক্ষার্থীরা পিএসসি ঘেরাও কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ এবং জলকামান নিক্ষেপ করেছে। এর আগে পিএসসি প্রতিনিধিরা তাদের গেট থেকে সরে যেতে বললেও পরীক্ষার সময় বৃদ্ধির ঘোষণা না দেয়ার আগ পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। রোববার (৯ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নেন ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, পূর্ববর্তী বিসিএস পরীক্ষাগুলোতে লিখিত পরীক্ষার জন্য তিন থেকে ছয় মাস সময় দেয়া হলেও এবার হাতে মিলেছে মাত্র ৪০ দিন। আগামী ২৭ নভেম্বর শুরু হতে যাওয়া লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক বলে অভিযোগ করেন তারা। পরবর্তীকালে পিএসির সামনেই অবস্থান কর্মসূচি পালন করলে পিএসির প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনী এসে তাদের গেট ছেড়ে দেয়ার আদেশ দেন। এরপরেও পিএসসির গেট থেকে না সরলে পুলিশ তাদের ওপর লাঠি চার্জ এবং জলকামান নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন পরীক্ষার্থী আহত হন। তবে দাবি আদায় না হলে পিএসসির সামনে থেকে সরবেন না বলেও ঘোষণা দেন বিক্ষুব্ধ ৪৭তম বিসিএস প্রিলি পাস করা পরীক্ষার্থীরা। গত কয়েক দিন ধরেই পিএসসি কেন্দ্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন বিসিএস পরীক্ষার্থীরা। শেষ ৪৭তম বিসিএসের প্রিলি পাস করা পরীক্ষার্থীরা তাদের লিখিত পরীক্ষার সময় বৃদ্ধির জন্য আন্দোলন শুরু করে সরকারি কর্ম কমিশনের সামনেই অবস্থান কর্মসূচি শুরু করেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম