ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

পিএসজির বিপক্ষে খেলা হচ্ছেনা ডি মারিয়ার

#

স্পোর্টস ডেস্ক

০৬ সেপ্টেম্বর, ২০২২,  3:16 PM

news image

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জুভেন্টাসের হয়ে পিএসজির বিপক্ষে খেলা হচ্ছেনা অ্যাঞ্জেল ডি মারিয়ার। ফিওরেন্টিনার বিপক্ষে খেলতে নেমে ইনজুরিতে পড়েন আর্জেন্টাইন তারকা। সিরি-এ ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।  এর ফলে প্যারিসে ফেরা হলো না সাবেক এই পিএসজির তারকার। শনিবার সিরি-এ লিগে ফিওরেন্টিনার সাথে ১-১ গোলের ড্রয়ের ম্যাচটিতে প্রথমার্ধের পর তাকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়। আর্জেন্টাইন এই উইঙ্গারের ইনজুরি নিয়ে অবশ্য জুভেন্টাসের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি। তবে পার্ক ডি প্রিন্সেসে গ্রুপ-এইচ’র ম্যাচটিতে তাকে দলে রাখা হয়নি। জুভেন্টাসের কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি অবশ্য বলেছেন, পিএসজির বিপক্ষে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ডি মারিয়াকে দলের বাইরে রাখা হয়েছে। ৩৪ বছর বয়সী ডি মারিয়া গত মাসে জুভেন্টাসের জার্সি গায়ে অভিষিক্ত ম্যাচেই থাইয়ের ইনজুরিতে পড়েছিলেন। সেই ইনজুরি কাটিয়ে সদ্যই মাঠে ফিরেছিলেন তিনি। এ মৌসুমে পিএসজি ছেড়ে জুভেন্টাসের যোগ দেন এই তারকা উইঙ্গার। এদিকে, গত সপ্তাহে স্পেজিয়ার বিপক্ষে গোঁড়ালির ইনজুরিতে পড়ায় পোলিশ গোলরক্ষক ওজিচে সিজিসনিরও পিএসজির বিপক্ষে মাঠে নামা হচ্ছে না।  তবে, পিএসজির সাবেক তিন খেলোয়াড় আদ্রিয়েন রাবোয়িত, লিয়ান্দ্রো পারডেস ও মোয়েস কিনকে ঠিকই প্যারিস সফরের জন্য দলভুক্ত করেছেন আলেগ্রি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম