ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

পিএসজিতে ডাইভ দিয়ে লাল কার্ড দেখলেন নেইমার

#

স্পোর্টস ডেস্ক

২৯ ডিসেম্বর, ২০২২,  5:23 PM

news image

কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের সেই রেশ এখনও কাটেনি, সেলেসাও সমর্থকদের চোখে যেন এখনও ভেসে আছে নেইমারদের কান্নার ছবি। চোখের জলে তাবৎ দুনিয়ার ফুটবলপ্রেমীদেরও কাঁদিয়েছিলেন তারা। বিশ্বকাপ ব্যর্থতা শেষে পিএসজির হয়ে ফিরতি ম্যাচটা ভুলে যেতেই চাইবেন ব্রাজিল তারকা। বুধবার (২৮ ডিসেম্বর) রাতে স্ট্রাসবার্গের বিপক্ষে খেলতে নেমেছিল পিএসজি। এমবাপ্পের শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানের কষ্টার্জিত জয় পেয়েছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। তবে ম্যাচটির দ্বিতীয়ার্ধে দুই মিনিটেরও কম সময়ে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় নেইমারকে। ম্যাচের ৬১ মিনিটের মাথায় স্ট্রাসবুর্গের মিডফিল্ডার আদ্রিয়ান থমাসনের মুখে আঘাত করে প্রথম হলুদ কার্ড দেখেন নেইমার। এরপর ৬২ মিনিটের মাথায় স্ট্রাসবুর্গের ডি বক্সের মধ্যে ডাইভ দিলে রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান। তাতে করে লাল কার্ড দেখেই মাঠ ছাড়েন পিএসজির এই তারকা ফুটবলার। এরপর ৬২ মিনিটেই দশজনের দলে পরিণত হয় পিএসজি। তবে এর আগে ১৪ তম মিনিটে নেইমারের দারুণ ফ্রি কিক থেকে চমৎকার হেডে পিএসজিকে লিড এনে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারকুইনহোস। এদিকে, বিশ্বকাপ জেতায় বাড়তি ছুটিতে লিওনেল মেসি। আর তাই আর্জেন্টাইন সুপারস্টারকে ছাড়াই এদিন মাঠে নেমেছিল পিএসজি। নেইমারের লালকার্ডের পর শেষদিকে ম্যাচটা ড্র করতে বসেছিল লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা। তবে একেবারে শেষ মুহূর্তে ফরাসি তারকা এমবাপ্পের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম