ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

পিএসএলে এক ম্যাচ খেলেই বাদ সাকিব!

#

স্পোর্টস ডেস্ক

১৮ ফেব্রুয়ারি, ২০২৩,  10:20 AM

news image

এলিমিনেটরে হেরে বিপিএল থেকে বিদায় নেয় সাকিবের ফরচুন বরিশাল। যে কারণে কিছুটা অবসর মিলেছে এই টাইগার অলরাউন্ডারের। ফাঁকা সময়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে পেশোয়ার জালমিতে যোগ দিয়েছেন তিনি। লিগের দ্বিতীয় ম্যাচেই বাবর আজমের নেতৃত্বে পেশোয়ার জালমির হয়ে মাঠেও নেমেছিলেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। তবে এক ম্যাচ পরেই তারকা এ অলরাউন্ডারের জায়গা হয়নি পেশোয়ারের স্কোয়াডে। পাকিস্তান সুপার লিগের পঞ্চম ম্যাচে শুক্রবার মুখোমুখি হয়েছে মোহাম্মদ রিজওয়ানের মুলতান সুলতানস এবং বাবর আজমের পেশোয়ার জালমি। টুর্নামেন্টের অন্যতম সেরা দুই দলের লড়াইয়ে নেই সাকিব, তার বদলে পেশোয়ারের দলে জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান তারকা রভম্যান পাওয়েল। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শেষ ওভারের থ্রিলারে করাচিকে ২ রানে হারিয়ে দিয়েছে পেশোয়ার। ম্যাচে ব্যাট হাতে খুব একটা সুযোগ পাননি সাকিব। ৭ নম্বরে যখন নামলেন তখন বাকি ছিল মোটে দুটো। সাকিব এক বল খেলে নেন একও রান।  তবে বল হাতে সেদিন সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি বাংলাদেশের তারকা অলরাউন্ডার। বোলিংয়ে তিন ওভার হাত ঘুরিয়েও কোনো ইমপ্যাক্ট রাখতে পারেননি তিনি। উল্টো রান দিয়েছেন ৩২।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম