ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

পিএইচডি ডিগ্রি জালিয়াতি রোধে কমিটি গঠন

#

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট, ২০২২,  3:30 PM

news image

ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) এবং সমমানের ডিগ্রি কীভাবে অনুমোদন হয়, সেগুলো যথাযথ আইন মেনে হয়েছে কি না, তা জানতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে ৭ সদস্যের একটি কমিটি করেছেন হাইকোর্ট। ওই কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালও রয়েছেন। আগামী ৩ মাসের মধ্যে কমিটিকে নীতিমালা করে প্রতিবেদন আকারে আদালতকে জানাতে বলা হয়েছে।

রোববার (১৪ আগস্ট) হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মনিরুজ্জামান লিংকন। এর আগে দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও সমমানের ডিগ্রি কীভাবে অনুমোদন করা হয়, সেগুলো আইন মেনে হয়েছে কি না তা জানতে চেয়েছিলেন হাইকোর্ট। তারই ধারাবাহিকতায় হাইকোর্টকে ৭ জনের নামের তালিকা দেওয়া। পরে আদালত কমিটি গঠন করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম