ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
মেট্রোরেলের তারে গ্যাস বেলুন, ২০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ মহানাটকীয় ৩-৩ ড্রয়ে নকআউটে অস্ট্রিয়া ও আলজেরিয়া অদম্য মেসি, বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোলের নতুন কীর্তি পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা মেসি-জাদুতে জর্ডান বধ, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ আর্জেন্টিনা ইরানের ১ম সমীকরণ মিস, এখন বাকি মাত্র ২টা লাইফলাইন! ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সুনামগঞ্জ প্লাবিত

#

১৯ জুন, ২০২৪,  12:57 PM

news image

একে মিলন সুনামগঞ্জ থেকে : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আগামী অন্তত দুই দিন এ এলাকায় বৃষ্টি বাড়তে পারে। ফলে সুনামগঞ্জ জেলার কয়েকটি স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: মামুন হাওলাদার বলেন, ভারী বৃষ্টিতে সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দুই দিন এ বৃষ্টি আরও বাড়বে। ফলে ওই অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। মো: মামুন হাওলাদার জানান, সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে ৬৮ সেন্টিমিটার ও ছাতক পয়েন্টে ১৫৫ সেন্টিমিটার বিপৎসীমার উপর দিয়ে বইছে। বৃষ্টির ফলে সুনামগঞ্জ জেলার সুরমা নদীতে পানি বেড়ে গেছে। সেখানকার কিছু এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জ জেলা প্রশাসক  মো: রাশেদ ইকবাল চৌধুরী বলেন, জেলার মোট ৫১৬ টি আশ্রয় কেন্দ্র খুলে দেয়া হয়েছে। এবং প্রশাসনের উদ্যোগে খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম