ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

পালাচ্ছিলেন গোতাবায়া, বিমানবন্দরে আটকে দিলেন অভিবাসন কর্মকর্তারা

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ জুলাই, ২০২২,  4:37 PM

news image

শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসের পালানো ঠেকানোর পর এবার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের দেশ ছেড়ে পালানো ঠেকালেন বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তারা। বিষয়টি বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন অভিবাসন কর্মকর্তারা। খবর এনডিটিভি 

অভিবাসন কর্মকর্তারা বলেন, ৭৪ বছর বয়সী গোতাবায়া রাজাপক্ষ স্ত্রীসহ কলম্বোর আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে সামরিক ঘাঁটিতে ছিলেন। তিনি গতকাল সোমবার রাতে সেখানেই ছিলেন। সেখান থেকেই আজ বিমানবন্দরে আসেন। এএফপির খবরে বলা হয়, আজ মঙ্গলবার প্রেসিডেন্ট গোতাবায়া বিমানবন্দরে গিয়ে ভিআইপি স্যুইটে অপেক্ষা করেন। এরপর তার পাসপোর্ট সিল মারার জন্য অভিবাসন কর্মকর্তাদের ভিআইপি স্যুইটে যেতে বলা হয়। কিন্তু তখন তারা পাসপোর্টে সিল মারতে অস্বীকার করেন। বর্তমানে প্রেসিডেন্ট গোতাবায়া কোথায় আছেন, সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এর আগে আজ সকালে দুবাই যাওয়ার উদ্দেশে গোপনে কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে হাজির হন সাবেক অর্থমন্ত্রী  বাসিল। কিন্তু সেখানে থাকা লোকজন তাকে চিনে ফেলেন এবং অল্প সময়ের মধ্যেই একদল বিক্ষোভকারী বিমানবন্দর ঘেরাও করে অবস্থান নেন। পরবর্তীতে বাসিল রাজাপাকসে বিমানবন্দর ত্যাগ করে কোথায় চলে যান সে সম্পর্কে কিছু জানা যায়নি। এদিকে রাজাপাকসের পরিবারের কোনো নেতা যেন দেশ ছেড়ে পালাতে না পারে এজন্য তল্লাশিচৌকিতে অবস্থান করেছে বিক্ষোভকারীরা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম