ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ‘ওদের স্পিন ভালোভাবে সামলানো দরকার ছিল, পারিনি’ রাজধানীতে আজ থেকে ৬ রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু মার্কিন সেনার বিরুদ্ধে ব্রিটিশ নারীকে নিপীড়নের অভিযোগ, তদন্ত হস্তান্তর নিয়ে বিতর্ক মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, ‘এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেফতার শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন শেষ মুহূর্তের গোলে ডর্টমুন্ডের সঙ্গে ড্র বায়ার্নের শেষ চেষ্টাও ব্যর্থ, এপস্টেইন-কাণ্ডে মামলায় বড় ধাক্কা খেলেন ট্রাম্প

পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছর পূর্তিতে বরিশালে সমাবেশ

#

০৩ ডিসেম্বর, ২০২২,  3:58 AM

news image

|| ক্যাপসনঃ শুক্রবার (০২ ডিসেম্বর) পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে বরিশালে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ অন্যান্য অতিথিবৃন্দ।


*আমরা রাজা হওয়ার জন্য জন্মগ্রহন করিনি-বিসিসি মেয়র

মাছউদ শিকদার: বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, আমার দাদা বঙ্গবন্ধুর দক্ষিনাঞ্চলের সেনাপতি ছিলেন। আমার বাবা এবং আমিও শেখ হাসিনার সেনাপতি। আমরা রাজা হওয়ার জন্য জন্মগ্রহন করিনি। আমরা সেনাপতি হিসেবেই আস্থার জায়গায় থাকতে চাই। শুক্রবার (০২ ডিসেম্বর) পার্বত্য শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে বরিশালে অনুষ্ঠিত সমাবেশের উদ্বোধক হিসেবে তিনি এসব কথা বলেন। বরিশাল জেলা ও মহানগর আলীগের উদ্যোগে নগর ভবনের সামনে বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশ ও বর্নাঢ্য শোভাযাত্রায় সভাপতিত্ব করেন নগর আওয়ামীলীগের সভাপতি অ্যাড: এ কে এম জাহাঙ্গির। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সাদেকুল আরেফিন। তিনি বলেন, সারা পৃথিবিতে একটি ক্রান্তিকাল চলছে। দেশে হয়তো দ্রব্যমুল্য, জ¦ালানীর দাম বেড়েছে। কিন্তু দেশের অর্থনীতি গতিশীল আছে। মানুষ না খেয়ে মরেনি। বাংলাদেশে কোনদিন দুর্ভিক্ষ হবে না। সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাড. তালুকদার মো: ইউনুস, নগর আওয়ামীলীগের সাবেক সভাপতি অ্যাড: গোলাম আব্বাস চৌধুরী দুলাল ও বরিশাল বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া প্রমূখ।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম