ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বাতিল রাজশাহীর ক্রিকেটারদের

#

ক্রীড়া প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০২৫,  2:09 PM

news image

আগের দিন রাতে জানান হয়েছিল, আজ সকালে চট্টগ্রামে অনুশীলন করবে দুর্বার রাজশাহী। সময় পেরিয়ে গেলেও এনামুল হকের দল আসেনি। পরে জানা যায়, বিশ্রাম নিচ্ছেন খেলোয়াড়েরা। কিন্তু দলের সূত্র জানিয়েছে, পারিশ্রমিক না পাওয়ায় তারা অনুশীলন বয়কট করেছেন। পারিশ্রমিক বাকি থাকার বিষয়টি নিশ্চিত করলেও, অনুশীলন বাতিলের কারণ বলেনি রাজশাহী। বিপিএলের শুরু থেকেই পারিশ্রমিক ইস্যু রাজশাহীর। জানা যায়, এক টাকাও না নিয়ে খেলতে নেমেছেন খেলোয়াড়েরা। পরে মালিকপক্ষ থেকে জানানো হয়, দ্রুতই টাকা শোধ করে দেবেন। ১৪ জানুয়ারি টাকা পরিশোধের শেষ সময় হলেও ক্রিকেটাররা অর্থ পায়নি। তাই তাদের এমন সিদ্ধান্ত। রাজশাহীর স্থানীয় ক্রিকেটারদের এখনও কোনো পারিশ্রমিক শোধ দেয়নি ফ্রাঞ্চাইজিটির স্বত্বাধিকারী। বিদেশি কয়েকজন ক্রিকেটার ২৫ শতাংশ পারিশ্রমিক পেয়েছেন। শেষের পথে থাকা টুর্নামেন্টে এখনও টাকা না পাওয়ায় খেলোয়াড়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারী আশ্বস্ত করেছে, আগামীকালের মধ্যে কিছু পারিশ্রমিক দেবে তারা। রাজশাহীর টিম ম্যানেজার মেহরাব হোসেন অপি বলেছেন, রাজশাহী শুধু আজ বিশ্রাম নিয়েছে। তবে পারিশ্রমিক বকেয়ার কারণে অনুশীলন বাতিল কিনা, সেটি নিশ্চিত করেননি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম