ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু

#

০৬ জানুয়ারি, ২০২৪,  11:21 AM

news image

পাবনার ভাঙ্গুড়ায় চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত হয়েছেন। শনিবার (৬ জানুয়ারি) ভোররাতে উপজেলার বেতুয়ান গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার অষ্টমনিষা গ্রামের গোলাপ হোসেনের বাড়ি থেকে দুইটি গরু চুরি করে নৌকায় করে পালাচ্ছিলেন কয়েকজন চোর। বিষয়টি টের পেয়ে গরুর মালিকসহ আশপাশের লোকজন চোরের দলকে ধাওয়া করে। ধরতে না পেরে বিভিন্ন এলাকার লোকজন ও আত্মীয়-স্বজনদের খবর পাঠানো হয়। এর মধ্যে, বেতুয়ান গ্রামে লোকজন দেখে গরু ফেলে পালানোর চেষ্টা করে চোরের দল। পরে এলাকাবাসী তিনজনকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এসময় পালিয়ে যান একজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম