ঢাকা ০৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
স্থানীয় নির্বাচনে সরব চিতলমারী: সমাজসেবার ব্রত নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক সেনা কর্মকর্তা মেজর আনিস সোনাতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে জখম ও নারী হেনস্থার অভিযোগ বৈষম্যবিরোধী নেতা রিয়াদ রিমান্ডে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর ২ ‎সঞ্চয় হিসাব অবরুদ্ধ দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা ও ভাতিজা নিহত বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট ইবি শিক্ষিকা নিহতের ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা ঈদের ছুটি বাড়ল সচিবালয়ে নিজ কক্ষের অর্ধেক লাইট ও এসি কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী

পান্ডিয়া ঝড়ে ভারতের সংগ্রহ ১৬৮

#

স্পোর্টস ডেস্ক

১০ নভেম্বর, ২০২২,  4:13 PM

news image

জিতলেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। হারলে ধরতে হবে বাড়ির পথ। এমন সমীকরণের ম্যাচে শক্ত প্রতিপক্ষ ইংল্যান্ডকে খুব বড় লক্ষ্য দিতে পারল না ভারত।  বিশ্বকাপের ফাইনালে যেতে হলে ইংল্যান্ডকে করতে হবে ১৬৯ রান। আজ বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-ভারত। টস জিতে ভারতকে ব্যাটে আমন্ত্রণ জানায় ইংল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করে রোহিতের দল। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন হার্দিয়া পান্ডিয়া। তাঁর ইনিংস সাজানো ৫ ছক্কা ও ৪টি বাউন্ডারি দিয়ে। অ্যাডিলেড ওভালে এদিন ১.৪ ওভারে দলীয় ৯ রানে ক্রিস ওকসের এক্সটা বাউন্সে পরাস্ত হন ভারতের ওপেনার লোকেশ রাহুল (৫)। বল ব্যাট ছুঁয়ে চলে যায় জস বাটলারের গ্লাভসে। পাওয়ার প্লে তে ১ উইকেট হারিয়ে ৩৮ রান করে ভারত। এরপর কিছুটা প্রতিরোধের আভাস দিয়ে নবম ওভারে ফেরেন রোহিত শর্মা (২৭)। অধিনায়কের বিদায়ের পর অ্যাডিলেডে কিছুটা চাপে পড়ে ভারত। ১১.২ ওভারে আদিল রশিদের বলে ভারতের অন্যতম রান মেশিন সূর্যকুমার যাদব (১৪) আউট হলে চাপ আরও বাড়ে রোহিতদের। তবে দলকে চাপমুক্ত করতে লড়ে কোহলি-পান্ডিয়া জুটি। এ জুটির সংগ্রহ ৪০ বলে ৬১ রান। ১৮ তম ওভারে এ জুটি ভাঙেন জর্ডান। ফিরিয়ে দেন হাফ সেঞ্চুরিয়ান কোহলিকে। বিদায়ের আগে ৪০ বলে ৫০ রান করে যান কোহলি। কোহলির বিদায়ের পরও ভারতকে চাপে পড়তে দেননি পান্ডিয়া। শেষ পর্যন্ত পান্ডিয়া ঝড়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৬৮। ৩৩ বলে ৬৩ রান করেন পান্ডিয়া।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ২০ ওভারে ১৬৮/৬ (রোহিত ২৭, রাহুল ৫, কোহলি ৫, সূর্যকুমার ১৪, হার্দিক ৬৩, পন্থ ৬, অশ্বিন ০ ; স্টোকস ২-০-১৮-০ , ওকস ৩-০-২৪-১, স্যাম কারান ৪-০-৪২-০, আদিল রশিদ ৪-০-২০-১, লিভিংস্টোন ৩-০-২১-০, ক্রিস জর্ডান ৪-০-৪৩-৩ )।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম