ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

পান্ডিয়াকে ১২ লাখ রুপি জরিমানা

#

স্পোর্টস ডেস্ক

১৫ এপ্রিল, ২০২৩,  10:27 AM

news image

বর্তমানে ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম সফল দল গুজরাট টাইটান্স। পাঞ্জাব কিংসের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তারা জয় ছিনিয়ে নিয়েছে। তবে এরপরই জরিমানা গুণতে হলো হার্দিক পান্ডিয়াকে। দল জিতলেও নিজে ফ্লপ সময় কাটাচ্ছেন এই অলরাউন্ডার। তবে জরিমানা গুণেছেন স্লো ওভার রেটের কারণে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) আগে ব্যাট করা পাঞ্জাবকে মাত্র ১৫৩ রানে আটকে দেন গুজরাটের বোলাররা। মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট তুলে নেন মোহিত শর্মা। এরপর তুলনামূলত ছোট টার্গেটে খেলতে নেমে শুরুটা খারাপ করেনি গুজরাট। তবুও ম্যাচটি অত সহজেই শেষ হয়নি। পাঞ্জাব ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজেদের দিকে নিতে থাকে। তবে শেষ পর্যন্ত তাদের পুঁজি যথেষ্ট ছিল না। শুভমান গিলের ৪৯ বলে ৬৭ রানের হাত ধরে ৬ উইকেটের জয় পায় গুজরাট গুজরাটে জয়ের ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে বল করেননি পান্ডিয়া। একইসঙ্গে ব্যাট হাতেও টানা ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন তিনি। আগের দুই ম্যাচেও রান না পাওয়া পান্ডিয়া এই ম্যাচে ১১ বলে ৮ রান করেন। তবে নিজের পারফরম্যান্সের পাশাপাশি ম্যাচ শেষেও দুঃসংবাদ শুনতে হয়েছে তাকে। আইপিএলের কোড অব কন্ডাক্ট অনুযায়ী তার বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ উঠেছে। সেই কারণে শুক্রবার গুজরাট অধিনায়ক পান্ডিয়াকে ১২ লাখ ভারতীয় রুপি জরিমানা করা হয়েছে। আইপিএলের লক্ষ্য ছিল, ম্যাচগুলো তিন ঘণ্টা ২০ মিনিটের মধ্যে শেষ করা। তবে কিছু কিছু ম্যাচে সেই সমসয়সীমা ৪ ঘণ্টা ছাড়িয়ে যাচ্ছে। এর আগেরদিন ম্যাচ জিতেও রাজস্থান রয়েলসের অধিনায়ক সঞ্জু স্যামসনকেও একই অভিযোগে সমপরিমাণ অর্থ জরিমানা করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম