ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

পাকুন্দিয়ায় বজ্রপাতে ৩ স্কুলছাত্রীসহ ৪ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৬ মে, ২০২৫,  4:09 PM

news image

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে ৩ স্কুলছাত্রীসহ ৪ জন মারা গেছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার চরটেকী এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। মৃতরা হলেন, উপজেলার চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ইরিনা (১৫) ও একই গ্রামের বাদল মিয়ার মেয়ে প্রিয়া (১৫) এবং বর্ষা (১৪)। তারা ৩ চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী। বর্ষা একই গ্রামের বোরহান উদ্দিনের মেয়ে। তিনিও একই ক্লাসের শিক্ষার্থী। জানা গেছে, বেলা ১২টার দিকে ঝড়সহ বৃষ্টিপাত শুরু হয়। স্কুল থেকে বাড়ি ফেরার পথে চরটেকী নামাপাড়া নেমার বাড়ির সামনে পৌঁছালে ঝড়বৃষ্টির কবলে পড়ে তিন স্কুলছাত্রী। এসময় ঝড়ের সঙ্গে বজ্রপাত হলে গুরুতর আহত হন ওই তিনজন। পরে তাদের উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় বর্ষাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন ও পাকুন্দিয়া থানার ওসি মো.সাখাওয়াৎ হোসেন বজ্রপাতে দুজন স্কুল শিক্ষার্থী নিহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন। এদিকে দুপুরের দিকে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর দক্ষিণ হাঁটি এলাকায় ধানের খলায় কাজ করার সময় বজ্রপাতে কডু মিয়া নামে এক কৃষক নিহত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম