ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

পাকিস্তান-আফগানিস্তান সিরিজ শ্রীলঙ্কায়

#

স্পোর্টস ডেস্ক

০১ আগস্ট, ২০২৩,  10:35 AM

news image

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে। আগামী ২২ আগস্ট থেকে শুরু হবে এই সিরিজটি। সবগুলো ম্যাচই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। মূলত এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজটি খেলবে তারা। আগামী ২২ আগস্ট হাম্বানটোটায় হবে প্রথম ওয়ানডে। একই মাঠে ২৪ আগস্ট মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এ ছাড়া সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ২৬ আগস্ট, কলম্বোতে। এশিয়া কাপে ভারত ও নেপালের গ্রুপে খেলবে বাবর আজমরা। আগামী ৩০ আগস্ট মুলতানে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের অভিযান শুরু করবে দ্য গ্রিন ম্যানরা। অন্যদিকে ভারতের বিপক্ষের ম্যাচটি হবে শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এবার হাইব্রিড মডেলে হবে এশিয়া কাপ। ছয় দলের লড়াইয়ের চার ম্যাচ পাকিস্তানে এবং বাকি ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। ৩০ আগস্ট থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ১৭ সেপ্টেম্বর। অন্যদিকে আগামী ৫ অক্টোবর থেকে ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে ভারতে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর। ওয়ানডে বিশ্বমঞ্চে ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে পাকিস্তান।

একনজরে আফগানিস্তান-পাকিস্তান ওয়ানডে সিরিজের সূচি

২২ আগস্ট, প্রথম ওয়ানডে : হাম্বানটোটা ২৪ আগস্ট, দ্বিতীয় ওয়ানডে : হাম্বানটোটা ২৬ আগস্ট, তৃতীয় ওয়ানডে : কলম্বো

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম