ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

পাকিস্তানে রিজার্ভ নামল ৩ বিলিয়নেরও নিচে

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ ফেব্রুয়ারি, ২০২৩,  8:31 PM

news image

চরম অর্থনৈতিক সংকটে পড়েছে এশিয়ার দেশ পাকিস্তান। আশঙ্কাজনক হারে কমে গেছে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এরই মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩ বিলিয়নেরও নিচে নেমে গেছে। বিগত ৯ বছরের মধ্যে বৃহস্পতিবার প্রথমবারের মতো দেশটির রিজার্ভ এই আশঙ্কাজনক পর্যায়ে নেমে গেছে। স্টেট ব্যাংক অব পাকিস্তানের ৩ ফেব্রুয়ারি দেওয়া হিসাব অনুসারে, চরম আর্থিক সংকটে থাকা দেশটির বৈদেশিক মুদ্রার মজুত ১৭০ মিলিয়ন ডলার কমে গেছে। এখন এর পরিমাণ দাঁড়িয়েছে ২,৯১৬.৭ মিলিয়ন ডলার বা ২.৯২ বিলিয়ন ডলার। পাকিস্তান আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে অর্থ চায়। এ নিয়ে কথাবার্তাও হয়েছে। তবে অত্যন্ত প্রয়োজনীয় এ অর্থ ছাড় এখনও হয়নি, আলোচনায় আটকে আছে। আইএমএফের অর্থ ছাড় পেলে পাকিস্তানের পক্ষে অন্য উৎসগুলো থেকেও ঋণ পাওয়া সহজ হবে। আর এর ফলে দেশটির অর্থনীতিতে গতি আসতে পারে বলে মনে করা হচ্ছে। স্টেট ব্যাংক অব পাকিস্তান বলেছে, ঋণ পরিশোধ করতে গিয়েই বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকেছে। এদিকে পাকিস্তানের বাণিজ্যিক ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.৬ মিলিয়ন ডলার কমে বর্তমানে ৫.৬২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এর ফলে দেশের মোট নগদ বৈদেশিক রিজার্ভ হয়েছে ৮.৫৫ বিলিয়ন ডলার। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম