ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

পাকিস্তানে চার নারীকে বিবস্ত্র করে মারপিট

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ ডিসেম্বর, ২০২১,  10:46 AM

news image

পাকিস্তানের একটি মার্কেটে চার নারীকে বেধড়ক মারপিটের পর বিবস্ত্র করে ভিডিও ধারণ ঘিরে দেশটিতে ব্যাপক সমালোচনা সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটেছে দেশটির পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদে। সেই ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, ঘটনায় পাঁচ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। ঘটনাটি গত সোমবারের

ফয়সালাবাদের বাওয়া চক মার্কেটে ওই চার নারীকে মারপিট, বিবস্ত্র করে ভিডিও ধারণ করে একদল দুর্বৃত্ত। ফয়সালাবাদের পুলিশ কর্মকর্তা ডা. মোহাম্মদ আবিদ খান জানান, মঙ্গলবার (৭ ডিসেম্বর) অভিযান চালিয়ে বেশ কিছু অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। সোমবার নির্যাতনের শিকার এক নারী থানায় চারজনের নাম উল্লেখ করেন ও অজ্ঞাতনামা ১০ জনের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেন। এতে বলা হয়েছে, সেদিন সকাল সাড়ে ১০টার দিকে একজন পরিচ্ছন্নতাকর্মী অন্য তিন নারীর সঙ্গে বাওয়া চক মার্কেটে আবর্জনা সংগ্রহ করতে যান। পুলিশকে ওই পরিচ্ছনতাকর্মী বলেছেন, তারা তৃষ্ণার্ত ছিলেন এবং মার্কেটের একটি বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে যান। দোকানের এক কর্মীর কাছে এক বোতল পানি চান তারা। এ সময় দোকানের মালিক চিৎকার শুরু করে বলেন, ওই নারীরা চুরির উদ্দেশ্যে দোকানে প্রবেশ করেছেন। চিৎকার শুনে পরে অন্যান্য দোকানিরাও সেখানে পৌঁছান। এরপরই চার নারীকে বেধড়ক মারপিট শুরু করেন দোকানিরা। এক পর্যায়ে তাদের বিবস্ত্র করে মার্কেটের মধ্য দিয়ে টেনে-হেঁচড়ে নিয়ে যান তারা। প্রায় এক ঘণ্টা ধরে তাদের মারধর এবং নগ্ন অবস্থায় ভিডিও ধারণ করে অভিযুক্তরা। পরে সেখানে ওই চার নারীর স্বজন ও পথচারীরা এগিয়ে এসে তাদের মুক্ত করেন। পাঞ্জাব পুলিশের এক টুইট বার্তায় সন্দেহভাজন দুই দোকানিকে আটকের তথ্য জানানো হয়। মঙ্গলবার সকালের দিকে অপর তিন সন্দেহভাজনকে আটক করে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম