ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে শেষ ষোলোতে বাংলাদেশ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪ অনুমতি ছাড়াই বিশ্বের ‘কয়েক ডজন’ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হস্তক্ষেপ এআই বটের অর্থহীন হয়ে যেতে পারে আগুয়েরোর সেই বিখ্যাত গোল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

পাকিস্তানের সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ২৩

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ ডিসেম্বর, ২০২৩,  9:24 PM

news image

পাকিস্তান সেনাবাহিনীর একটি ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। পাকিস্তানি তালেবানের সঙ্গে জড়িত জঙ্গিরা হামলার দায় স্বীকার করেছে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোরে আফগান সীমান্তের কাছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার একটি ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়।  নাম প্রকাশ না করার শর্তে একজন স্থানীয় কর্মকর্তা বলেছেন, হামলায় নিহতদের মধ্যে অনেকেই ঘুমন্ত অবস্থায় এবং বেসামরিক পোশাকে ছিল। তাই এখনও নিশ্চিত হওয়া যায়নি যে নিহতদের সবাই সামরিক কর্মী কিনা। পাকিস্তান তালেবানের সঙ্গে সম্পৃক্ত নতুন গোষ্ঠী তেহরিক-ই-জিহাদ পাকিস্তান এ হামলার দায় স্বীকার করে জানিয়েছে, রাত আড়াইটার দিকে তারা আত্মঘাতী এ হামলা চালায়।  তবে পাকিস্তান সেনাবাহিনী এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে, হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য জানিয়েছে পাকিস্তান-ভিত্তিক সংবাদমাধ্যমগুলো। এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, এ হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর চার সদস্য নিহত ও ২৮ জন আহত হয়েছেন। এছাড়া জিও নিউজ বলছে, হামলায় নিহত হয়েছেন তিন জন এবং আহত হয়েছেন ১৬ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম