ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

পাকিস্তানের বোলিং লাইনআপ নিয়ে যা বললেন রোহিত

#

স্পোর্টস ডেস্ক

০২ সেপ্টেম্বর, ২০২৩,  4:51 PM

news image

প্রায় চার বছর পর ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। এবারের লড়াইটা এশিয়ার শ্রেষ্ঠত্যের। শ্রীলঙ্কার পাল্লেকেলেতে আজ মুখোমুখি হচ্ছে ক্রিকেটের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ম্যাচটিকে ঘিরে ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ। ‘ব্লকবাস্টার’ এই লড়াইয়ের আগে প্রতিপক্ষ পাকিস্তানের বোলিং লাইনআপের প্রশংসা করলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সেই সঙ্গে নিজেদের দলে শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফের মতো বোলার না থাকার আক্ষেপও ঝরলো তার মুখ থেকে। সংবাদ সম্মেলনে এ নিয়ে ভারতীয় অধিনায়ক রোহিত বলেন, ‘দেখুন, নেটে আমাদের কাছে শাহিন, নাসিম ও রউফ তো নেই! আমাদের কাছে যারা আছে তাদের নিয়েই অনুশীলন করতে হবে। আমাদেরও কয়েকজন কোয়ালিটি বোলার আছে। তারা ভালো পারফর্ম করছে এবং একসঙ্গে খেলছে।’ পাকিস্তানি বোলারদের প্রশংসায় রোহিত বলেন, ‘পাকিস্তানের কাছে সবসময় কোয়ালিটি বোলার থাকে। তবে আমরা অনেকদিন ধরে খেলছি। ফলে তারা কীভাবে বোলিং করে, কোথায় বল ফেলে- এসব সম্পর্কে আমাদের কিছু ধারণা আছে। তাদের খেলতে হলে আমাদের অভিজ্ঞতাকেই কাজে লাগাতে হবে।’ ক্রিকেটে ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই ‘যুদ্ধ যুদ্ধ ভাব’। দুই দেশের সমর্থকদের মধ্যে তীব্র লড়াই চলে এই ম্যাচকে ঘিরে। কিন্তু রোহিত শর্মা এধরনের 'লড়াই' নিয়ে মোটেই মাথা ঘামাতে রাজি নন। তার কাছে মাঠের লড়াইটা একেবারেই আলাদা। তিনি বলেন, ‘এশিয়া কাপে ছয়টি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল রয়েছে এবং নির্দিষ্ট দিনে যে কেউ জয় তুলে নিতে সক্ষম। লড়াইয়ের ব্যাপারটা নিয়ে বাইরের লোকে কথা বলতেই পারে। কিন্তু দল হিসেবে আমরা দেখি, আগামীকাল (আজ) একটি দলের বিপক্ষে খেলবো আমরা। মাঠে সঠিক কাজটাই করতে হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম