ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

পাকিস্তানকে কেবল ট্রেলার দেখানো হয়েছে, রাজনাথের হুঁশিয়ারি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ মে, ২০২৫,  4:58 PM

news image

অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে কেবল ‘ট্রেলার’ দেখানো হয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, “অপারেশন সিঁদুরে ‘ব্রাহ্মোস’ সুপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা পাকিস্তানকে ‘রাতের অন্ধকারে দিনের আলো দেখিয়েছে’। এই অভিযান এখনও শেষ হয়নি। পাকিস্তানকে কেবল ট্রেলার দেখানো হয়েছে।” রাজনাথ সিং আরও বলেন, বর্তমান যুদ্ধবিরতি পাকিস্তানের জন্য কেবল এক ধরনের পরীক্ষামূলক সময়। যদি তাদের আচরণে উন্নতি হয়, তাহলে ভালো; নাহলে কঠিনতম শাস্তির মুখোমুখি হতে হবে। শুক্রবার গুজরাটের ভুজ এয়ার ফোর্স স্টেশনে বিমানবাহিনীর সদস্যদের উদ্দেশে ভাষণে তিনি এসব কথা বলেন। এদিকে, ভারত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে অনুরোধ করেছে যে, তারা যেন পাকিস্তানের জন্য অনুমোদিত ১ বিলিয়ন বা ১০০ কোটি মার্কিন ডলারের আর্থিক সহায়তা পুনর্বিবেচনা করে। ভারতের দাবি, ইসলামাবাদ এই তহবিলের একটি বড় অংশ সন্ত্রাসবাদী অবকাঠামোতে ব্যয় করতে পারে। ভারত-পাকিস্তান সংঘাতে যুদ্ধবিরতির মধ্যেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের এই মন্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র মোতায়েন ও কড়া ভাষায় পাকিস্তানকে সতর্ক করা স্পষ্টতই ইঙ্গিত দেয় যে, ভারত যুদ্ধের জন্য প্রস্তুত। আর প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ভারতের কৌশলগত অবস্থান এখন আরও আক্রমণাত্মক। তাছাড়া ভারতীয় সেনাবাহিনী ও বিমানবাহিনীকে যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম