ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

পশ্চিমবঙ্গে বুকে বল লেগে ক্রিকেটারের মৃত্যু

#

স্পোর্টস ডেস্ক

২৫ আগস্ট, ২০২২,  4:24 PM

news image

বুকে বল লেগে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে। গত ১৯ আগস্ট এই দুর্ঘটনা ঘটে। বাংলার এই ক্রিকেটারের মৃত্যুর বিষয়টি আনন্দবাজার পত্রিকা নিশ্চিত করেছে। তার নাম হাবিব মন্ডল। দিল্লিতে খেলতে গিয়েছিলেন তিনি। ব্যাটিংয়ের সময় প্রতিপক্ষের করা বল হাবিরের বুকের বাঁ দিকে আঘাত করে। সঙ্গে সঙ্গে উইকেটে লুটিয়ে পড়েন তিনি এবং জ্ঞান হারান।  দ্রুতই তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাও শুরু হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরই চিকিৎসক জানান হাবিবের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনার বনগাঁর পেট্রাপোল থানার জয়ন্তীপুরের বাসিন্দা তিনি। গত ১৫ অগস্ট দিল্লি যান।  বুকে বল লাগার পর প্রথমে তার পরিবারকে অসুস্থতার কথা জানানো হয়। পরে দেওয়া হয় মৃত্যুর খবর। তার স্ত্রী নীলিমা মন্ডল বলেন, ‘খেলতে পছন্দ করতো হাবিব। বলতো, খেলতে গিয়ে প্রাণ গেলে যাক। খেলাই ওর প্রাণ কেড়ে নিল।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম